হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL India) ২০২৫ সালের জন্য এক্স-সার্ভিসম্যান (টেকনিশিয়ান), অপারেটর ও স্টাফ নার্স পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ বেঙ্গালুরু, তুমকুর, নাসিক, কোরাপুট, লখনউ, কানপুর এবং পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা সহ বিভিন্ন কেন্দ্রে হবে। যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
HAL India Recruitment 2025: বিবরণ
পদের নাম:
এক্স-সার্ভিসম্যান (টেকনিশিয়ান), অপারেটর, স্টাফ নার্স
শুন্যপদ:
মোট ২৯টি শূন্যপদ
শিক্ষাগত যোগ্যতা:
এক্স-সার্ভিসম্যান (টেকনিশিয়ান): ডিপ্লোমা অথবা BE/B.Tech
অপারেটর: মাধ্যমিক (১০ম), ITI বা ডিপ্লোমা
স্টাফ নার্স: ১২ পাশ ও ডিপ্লোমা
বয়স সীমা:
এক্স-সার্ভিসম্যান (টেকনিশিয়ান): সর্বোচ্চ ২৮ বছর
অপারেটর: ২৮–৩৫ বছর
স্টাফ নার্স: সরকারি নিয়ম অনুযায়ী
বেতন:
এক্স-সার্ভিসম্যান (টেকনিশিয়ান): ₹২১,০০০ – ₹২৩,০০০ প্রতি মাসে
অপারেটর: ₹২৩,০০০ প্রতি মাসে
স্টাফ নার্স: ₹২২,০০০ প্রতি মাসে
আবেদন পদ্ধতি:
প্রার্থীদের HAL India-এর অফিসিয়াল ওয়েবসাইট hal-india.co.in এর মাধ্যমে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। সাধারণ প্রার্থীদের আবেদন ফি ₹২০০ এবং SC/ST/PwBD প্রার্থীদের জন্য কোনও ফি নেই।
গুরুত্বপূর্ণ তারিখ:
অনলাইনে আবেদন শুরু: ২০ ডিসেম্বর ২০২৫
আবেদনের শেষ তারিখ: ৩১ ডিসেম্বর ২০২৫
লিখিত পরীক্ষা: ১১ জানুয়ারি ২০২৬








